ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এর আগে রোববার ১২ জন মারা গেছেন।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন ও চুয়াডাঙ্গার একজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন ও চুয়াডাঙ্গার একজন মারা যান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ২২ নম্বর ওয়ার্ডে দুজন এবং ১, ১৪, ১৬, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

পরিচালক আরও জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯৯ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩১৪।

বর্তমানে রাজশাহীর ১৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জন, নাটোরের ৪৬ জন, নওগাঁর ২৩ জন, পাবনার ৪৪ জন, কুষ্টিয়ার আটজন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের দুজন, বগুড়ার একজন, দিনাজপুরের একজন এবং টাঙ্গাইলের একজন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন।

এর আগে রোববার (১৫ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২৮ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৮৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২২৫ জন। এর মধ্যে করোনায় ৯০ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১০৮ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ২৭ জনের মৃত্যু হয়।

এর আগে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন।

এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102