ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেক হাসপাতাল থেকে তিনদিনের বাচ্চা চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সী একটি বাচ্চা চুরি হয়ে গেছে। শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে কন্যা শিশুটি চুরির ঘটনা ঘটে।

নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা কমলি রবিদাস সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এই কন্যাশিশুর জন্ম দিয়েছিলেন। এটি তার প্রথম সন্তান। তার স্বামীর নাম গোপাল দাস। তিনি মুচির কাজ করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন দিন আগে কমলি রবিদাস কন্যা শিশুর জন্ম দেন। এরপর থেকে হাসপাতালে সহায়তার নামে তার সঙ্গে এক তরুণী ঘনিষ্ঠ হয়ে ওঠে। ওই তরুণীর সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ জানে না।

সকালে শিশুর মা শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ওই সময় বাচ্চাটি চুরি হয়। ঘুম থেকে উঠে কমলি তার সন্তান পাচ্ছেন না। অজ্ঞাত ওই তরুণীকেও হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওসি জানান, শিশুটির বাবা-মা এখনও হাসপাতালেই আছেন। তারা থানায় এলে এ ব্যাপারে মামলা হবে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, শুক্রবার ছুটির দিনে তিনি হাসপাতালে যাননি। তবে ঘটনাটি তিনি শুনেছেন। অফিসে গিয়ে তিনি সিসিটিভি ফুটেজ দেখবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102