ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রায়পুরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের আমতলীতে অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ হামলা চালানো হয়েছে।

হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে। হামলায় বিএনপি ও কৃষকদলের ছয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় খাশেরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও কৃষকদলের নেতা-কর্মীরা।

হামলাকারীরা বিএনপিকর্মী মো. আজহারের মুদি দোকান লুটপাট করা হয়।

রায়পুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মাস্টার, তার ভাই আবুল হোসনে মাস্টার ও সিরাজুল লষ্করের নির্দেশে সন্ত্রাসীরা এ হামলা চালায়। হামলায় তিনিসহ বিএনপি কর্মী আলী ইসলাম দর্জি (৭০), কৃষকদল নেতা মনির হোসেন দর্জি (৩০) ও আরিফ (৩৫), কৃষকদল কর্মী ফিরোজ পাঠান (৩৫) ও জাহাঙ্গীর লষ্কর (২৮) আহত হন।

তিনি আরও জানান, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মাস্টারের অনুসারী বিএনপিকর্মী ফারুক কবিরাজের নেতৃত্বে আরিফ, কাজল, জসিম, ওয়াসিম, হারুন, পান্নু মাঝি, মাসুদ হাওলাদারসহ বেশ কয়েকজন লোক বিএনপির অফিসের হামলা ও ভাঙচুর করেন।

বিএনপিকর্মী ও মুদি দোকানি মো. আজহার বলেন, আমি বিএনপি করার কারণে আওয়ামী লীগের লোকজন আমার দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুটে নিয়েছে।

রায়পুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মাস্টার বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্থানীয় দুপক্ষের মধ্যে মারাপিটের ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102