ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাশিয়ার গ্যাস ছাড়া চলতে প্রস্তুত ইইউ: পাওলো জেন্টিলোনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

রাশিয়া গ্যাস ছাড়া ইউরোপীয় ইউনিয়ন চলার জন্য ভালোভাবে প্রস্তুত বলে জানিয়েছে রাজনৈতিক জোটটির অর্থনীতি কমিশনার পাওলো জেন্টিলোনি। শনিবার ( ৩ সেপ্টেম্বর) একটি অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের তিনি এমনটি বলেন।

পাওলো জেন্টিলোনি বলেন, রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা এর চরম ব্যবহার প্রতিহত করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, আমরা পুতিনের সিদ্ধান্তে ভীত নই। আমরা রাশিয়ানদের আমাদের চুক্তিতে সম্মান করতে বলছি। কিন্তু যদি তারা তা না করে, আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

রাশিয়ার গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’ শনিবারও (৩ সেপ্টেম্বর) জার্মানিতে গ্যাসের লাইন বন্ধ রাখছে। নর্ড স্ট্রিম-১ গ্যাসলাইনে ছিদ্র (লিকেজ) ধরা পড়েছে। গ্যাজপ্রম বলেছিল– লাইন ঠিক করতে তিনদিন সময় প্রয়োজন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও পাইপলাইনে গ্যাস ছাড়ছে না তারা।

জেন্টিলোনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছে কাছে বর্তমানে ৮০ শতাংশ গ্যাসের মজুত রয়েছে। তবে এটি বিভিন্ন দেশে বিভিন্ন রকম।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ইইউর অর্থনীতি কমিশনার বলেন, আমরা যুদ্ধে অংশ নিচ্ছি না। তবে আমরা ইউক্রেনকে সমর্থন করছি। এটি আরও জোরদার করতে হবে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েন শুক্রবার বলেছেন, ইইউয়ের জন্য এখন সময় রাশিয়ার গ্যাস আমদানির ওপর মূল্যসীমা বেঁধে দেওয়ার বিষয়টি বিবেচনা করা।

সূত্র: এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102