ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাশিয়ার টিকা তৈরি হবে ভারতে, প্রস্তুত সেরাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভারতে রাশিয়ার স্পুটনিক-ভি টিকা তৈরির জন্য সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দেওয়া হয়েছে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার এই অনুমতির মাধ্যমে সেরাম ইনস্টিটিউট স্পুটনিক ভ্যাকসিন পরীক্ষা ও উৎপাদন করতে পারবে। কিন্তু এখনই বিক্রি করতে পারবে না। পুণের কারখানায় এ টিকার পরীক্ষা, বিশ্লেষণের পর উৎপাদন করবে আদর পুনাওয়ালার সেরাম। খবর এনডিটিভির।

রাশিয়ার ‘গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে যৌথ ভাবে স্পুটনিক টিকা তৈরি করবে সেরাম।

সেরামের মুখপাত্র জানিয়েছেন, স্পুটনিক-ভি তৈরির জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছি। তবে বাণিজ্যিক উৎপাদনের জন্য অনেক মাস লাগবে। এই সময়ের মধ্যে কোভিশিল্ড ও কোভোভ্যাক্সই আমাদের অগ্রাধিকার।

বৃহস্পতিবার (৩ জুন) আবেদন করেছিল সেরাম। তাদের ৪টি শর্তে অনুমোদন দিয়েছে ওষুধ সংস্থা। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে সেল ব্যাংক ও ভাইরাস স্টক এবং প্রযুক্তি হস্তান্তরের চুক্তিপত্র জমা দিতে হবে। সেল ব্যাংক ও ভাইরাস স্টকের আমদানি ছাড়পত্রও দেখাতে হবে সেরামকে।

শুক্রবার (৪ জুন) ভারতে করোনায় আরও প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ২১ হাজারের বেশি মানুষ।

এর মাধ্যমে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ছাড়াল। তবে অব্যাহত টিকা কার্যক্রম এবং সংক্রমিত এলাকায় কঠোর লকডাউনের কারণে খুব দ্রুতই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে আসবে বলে আশা ভারতীয় কর্তৃপক্ষের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102