ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাশিয়ার দখলে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০ বার পঠিত

ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখলে নিয়েছে রাশিয়ান সামরিক বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রক্ষা করার জন্য ইউক্রেনের জাতীয় রক্ষীদের সঙ্গে লড়াইয়ের পর রুশ বাহিনী এটির নিয়ন্ত্রণ নিয়েছে।

চেরনোবিল এক্সক্লুশন জোন। ১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল। এটি দুই হাজার ৬০০ বর্গকিলোমিটার ( এক হাজার বর্গমাইল) জঙ্গলের আশেপাশের এলাকা, যা বেলারুশ-ইউক্রেন সীমান্ত এবং ইউক্রেনের রাজধানীর মধ্যে অবস্থিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় কর্মকর্তারা এটি রক্ষা করার জন্য লড়াই করেছিল, যাতে ১৯৮৬ সালের ট্র্যাজেডির পুনরাবৃত্তি না হয়। তিনি এটিকে ‘পুরো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছেন।

উপদেষ্টা পোদোলিয়াক বলেছেন, এখন এটা বলা অসম্ভব চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ আছে কিনা।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্থন হেরাশেঙ্কো সতর্ক করেছেন যে, বিদ্যুৎকেন্দ্রে যে কোনো আক্রমণে ইউক্রেন, বেলারুশ এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, তারা ইউক্রেনের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এছাড়া ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো পদক্ষেপ এড়াতে সংযমের আহ্বান জানিয়েছে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102