ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাশিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস, ৯ জনের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত
ছবি-সংগৃহীত

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেনকো এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচতলা ভবনটির একাংশ ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে ধংসস্তূপ থেকে ৯ জনের লাশ উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা। নিখোঁজ একজনের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। গ্যাস বিস্ফোরণের কারণেই ওই ভবনটি আংশিক ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভবনটি ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

স্থানীয় সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গ্যাস বিস্ফোরণের কারণে ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন শিশু রয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালাচ্ছে।

শাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেনকো টেলিগ্রামে লিখেছেন- ভবনটিতে বসবাসকারী ৩৩ জনের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102