ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাশেদুল চিশতীর জামিন বিষয়ে হাইকোর্টে শুনানি আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

চার মামলায় ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের ওপর হাইকোর্টে শুনানি আজ।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানির জন্য (কজ লিস্ট) কার্যতালিকায় রয়েছে।

সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদ চিশতীর বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল। এর মধ্যে গত বছর ১৮ ও ১৯ মে ঢাকার আদালত থেকে চারটি মামলায় জামিন পান তিনি। টাঙ্গাইলের দায়রা আদালত থেকে অপর একটি মামলায় ২৭ মে জামিন পান তিনি।

পাঁচ মামলায় রাশেদ চিশতীর জামিনের বিরুদ্ধে দুদক পৃথক আবেদন করে হাইকোর্টে। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ মে একটি মামলায় হাইকোর্ট রাশেদ চিশতীর জামিন দুদকের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন। অপর তিনটি মামলার ক্ষেত্রে শর্তসাপেক্ষে রাশেদ চিশতীকে নিম্ন আদালতের দেওয়া জামিন বহাল রাখেন হাইকোর্ট।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, গত ২৬ জানুয়ারি রাশেদুল হক চিশতীর এক মামলায় জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। ফলে নিম্ন আদালতের এক মামলায় রাশেদুল হক চিশতিকে দেওয়া জামিনের রায় হাইকোর্টেও বহাল ছিল। পরে রাশেদুল হক চিশতীকে ওই এক মামলায় দুদক হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে আপিল আবেদন করে।

সেটি শুনানি নিয়ে গত (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ চার সপ্তাহের জন্য তার জামিন স্থগিত করেন। সেইসঙ্গে নিয়মিত আপিল দায়ের করতে বলেছেন।

২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ফারমার্স ব্যাংকের বকশীগঞ্জ শাখা থেকে ৯ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে টাঙ্গাইল সদর থানায় রাশেদ চিশতীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলাটি করে দুদক। ওই মামলায় ২৭ মে টাঙ্গাইলের বিশেষ জজ আদালত থেকে জামিন পান তিনি।

এছাড়া ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় পৃথক মামলা করে দুদক। এর মধ্যে ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, তাঁর স্ত্রী রুজী চিশতী ও ছেলে রাশেদুল হক চিশতীসহ সাতজনের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় একটি মামলা করে দুদক।

ওই মামলায় একই বছরের ১৯ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে জামিন পান তিনি। এর বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে, যার পরিপ্রেক্ষিতে ২০ মে প্রথমে হাইকোর্টের অপর বেঞ্চ ২৮ মে পর্যন্ত রাশেদ চিশতীর জামিন স্থগিত করেন। পরে ২৮ মে আপিল শুনানি না হওয়া পর্যন্ত রাশেদুল চিশতীর জামিন স্থগিত করা হয়।

এছাড়া জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে, মাহবুবুল হক চিশতীকে আয় বর্হিভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগসহ মানি লন্ডারিং প্রতিরোধ ও দুদক আইনে পৃথক তিনটি মামলা রয়েছে রাশেদ চিশতীর বিরুদ্ধে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102