ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাষ্ট্রপতির সাথে সংলাপে বঙ্গভবনে ইনুর নেতৃত্বে জাসদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে ইনুর নেতৃত্বে বঙ্গভবনে গিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় বঙ্গভবনে যান জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন এই সংলাপে। বিকেল ৪টায় তাদের সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা।

দলের বাকি সদস্যরা হলেন- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আগের দুইবারের মতো এবারও নতুন ইসি গঠনে আলোচনা করে পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন। তবে, আগের দুই সংলাপে অংশ নিলেও এবার রাষ্ট্রপতির সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।

ইসি গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিন এই সংলাপে অংশ নেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। ইসি গঠনে আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব দেয়। দ্বিতীয় রাজনৈতিক দল হিসাবে জাসদও ইসি গঠনে সংবিধানের নির্দেশনা অনুযায়ী আইন প্রণয়নের দাবি জানাবে। এছাড়াও সার্চ কমিটি গঠনের জন্য তারা একটি কাঠামোগত প্রস্তাব দেবে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং প্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম এমন একটি স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনেরও দাবি জানাবে দলটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102