ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাষ্ট্রপতি অফিসের কল পেয়ে এয়ারপোর্টে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়: হান্নান মাসুদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত

বুধবার দিবাগত মধ্যরাতে ছেলে ও শ্যালককে নিয়ে দেশত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা চলছে।

পতিত সরকারের সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেশ কয়েকজন নেতা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অফিস থেকে ফোন কল পেয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে এয়াপোর্টে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, “আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। ”

তিনি আরও লিখেছেন, “এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে!!!
সরি, হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। ”

একই ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, “শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে।

লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালেক্ষপণ করা হচ্ছে। একটা পর্যায় গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। ”

এনসিপি নেতার ওই পোস্টে উল্লেখিত তথ্য ভেরিফাই করতে পারেনি। পোস্টে তিনি আরও লিখেছেন, “যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। ”

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102