ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হলেন নবনির্বাচিত ছয় এমপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫ বার পঠিত

সদ্য নির্বাচিত ছয়জন সংসদ সদস্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন এই ছয় এমপিকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলমের স্বাক্ষরে বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

নতুন এ ছয়জন এমপি ভোটার হিসেবে যুক্ত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হলেন ৩৪৯ জন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের আগে গত ২৪ জানুয়ারি প্রথমে ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেখানে ভোটার ছিল ৩৪৩ জন।

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ীরা ৮ ফেব্রুয়ারিতে শপথ নেন। শপথ নেয়ার ফলে এমপি হিসেবে গণ্য হওয়ার প্রেক্ষাপটে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে তালিকা সংশোধন করা হয়েছে।

নতুন ভোটার হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ (বিভক্তি নম্বর-৫), বগুড়া-৪ আসনের জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন (বিভক্তি নম্বর-৩৯), বগুড়া-৬ আসনের আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু (বিভক্তি নম্বর-৪১), চাপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মুহ. জিয়াউর রহমান (বিভক্তি নম্বর-৪৪), আওয়ামী লীগের চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ (বিভক্তি নম্বর-৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের স্বতন্ত্র সদস্য আবদুস সাত্তার ভূঞা (বিভক্তি নম্বর ২৪৪)।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে একটি আসন (সংরক্ষিত ৫০/বিভক্তি ৩৫০) শূন্য থাকায় ভোটার হলো ৩৪৯টি।

নির্বাচন কমিশন গত ২৫ জানুয়ারি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কর্মকর্তার (সিইসি) দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102