ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তার ধারে মিলল অটোচালকের হাত-পা বাঁধা লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩২ বার পঠিত

টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ব্যটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত চালকের নাম জুলহাস মিয়া (৫০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুলহাস মিয়া আগে ট্রাকচালক ছিলেন। সম্প্রতি তিনি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় তার হাত-পা ও মুখ বাধা অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ব্যাটারিচালিত অটোচালক আরিফ মিয়া বলেন, জুলহাস মিয়া মঙ্গলবার রাতে টাঙ্গাইল নগরজালফৈ বাইপাস থেকে ৭ জন শ্রমিক নিয়ে সাড়ে ৫শ’ টাকা ভাড়ায় সখীপুর উপজেলার বেড়বাড়ীর উদ্দেশে যান। পরে রাতে তিনি আর বাড়ি ফিরেননি।

এ বিষয়ে বাসাইল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102