ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তার পাশে ব্যাগ থেকে কম্বল ও ওড়না মোড়ানো একটি নবজাতক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রাস্তার পাশে একটি কালো ব্যাগ থেকে কম্বল ও ওড়না মোড়ানো একটি নবজাতককে টেনেহেঁচড়ে বের করছিল কুকুর। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা মৃত নবজাতকটিকে উদ্ধার করেন।

বুধবার সকালে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুকুরের কামড়ে ও নখের আঘাতে মৃত নবজাতকের শরীরটি ক্ষতবিক্ষত হয়।

কে বা কারা শিশুটিকে রেখে গেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে– অবৈধ সম্পর্কে জন্ম হওয়ায় শিশুটিকে স্বজনরা রাস্তার পাশে রেখে যেতে পারে।

চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি ব্যাগ থেকে কুকুর টেনেহেঁচড়ে নবজাতকের দেহটি বের করেছে। দূর থেকে এটি দেখে কাছে এসে কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়। এর মধ্যেই শিশুটির পুরো দেহ ক্ষতবিক্ষত হয়। ঘটনাটি মর্মান্তিক।

কমলনগর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার বলেন, ঘটনাটি এখনও কেউ আমাদের জানায়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102