ads
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তার পাশ থেকে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে চায় ১০ নিঃসন্তান দম্পতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশ থেকে কুড়িয়ে পাওয়া আনুমানিক ৬ মাস বয়সী ছেলে শিশুটিকে দত্তক নিতে চায় ১০ নিঃসন্তান দম্পতি।
কুড়িয়ে পাওয়া শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর ইতিমধ্যেই ওই নিঃসন্তান দম্পতিরা শিশুটিকে দত্তক নিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সদর মডেল থানায় যোগাযোগ শুরু করেছেন।

গত রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঢাকা-আগরতলা মহাসড়কের পাশে দুবলা গ্রামের একটি সড়কের পাশে শিশুটিকে পাওয়া যায়। কান্না শুনে গ্রামের কৃষক জহিরুল ইসলাম ও তার স্ত্রী পারভীন আক্তার কলাগাছের ঝোপে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটি দেখতে পায়। পরে তারা উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ পুলিশকে অবহিত করেন। রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

কোন অভিভাবক না থাকায় নার্সদের সঙ্গে জহিরুল ইসলাম দম্পতি শিশুটিকে দেখাশুনা করছে। শিশুটির প্রকৃত অভিভাবক না পেলে জহিরুল ইসলাম দম্পতি এই শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বলেন, দুই ছেলে ও দুই মেয়ে আছে। তারপরও সরকার যদি শিশুটিকে আমাদেরকে দিয়ে দেয় তাহলে সন্তানদের মতো তাকেও মানুষ করার চেষ্টা করবো। ২০ বছর পরেও যদি শিশুটির প্রকৃত অভিভাবক এসে ছেলেকে দাবি করে তাহলে আমরা তাকে তার প্রকৃত মায়ের হাতে তুলে দিবও।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, শিশুটি বর্তমানে ভালো ও সুস্থ আছে। প্রকৃত অভিভাবকদের না পাওয়া যায় তাহলে সমাজসেবার মাধ্যমে তাকে শিশু পরিবারে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102