ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

সেশনজট নিরসনসহ ৪ দফা দাবী আদায়ে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। অবশেষে পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সি এন্ড বি রোডের ১নং পুলের উপর সড়ক অবরোধ করে বরিশালের সকল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা সেশন জটের শিকার হচ্ছেন। প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে ফি আদায় করছে। এ সব কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীদের দাবি সমূহ:

১। সেশনজট নিরসন করা।

২। প্রথম, তৃতীয়,পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা গ্রহণ।

৩। অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা। এবং

৪। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

এসব দাবী না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102