ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তা থেকে তুলে নিয়ে নারী শ্রমিককে গণধর্ষণ, আটক তিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের কাশিমপুরে কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। বুধবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৩৫) ও বায়েজিদ হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকার একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক গেল রাতে ছুটির পর বাসায় ফিরার পথে ৫/৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে এক নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ শাহাদাত হোসেন, বায়েজিদ হোসেন, আমিনুল ইসলামকে আটক করে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারী শ্রমিককে পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশশের উপ-কমিশনার (ক্রাইম উত্তর) রেজওয়ান আহমেদ জানান, ঘটনার সাথে তিন জনকে আটক করা হয়েছে। বাকীদের আটক অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102