ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তা থেকে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দশম শ্রেণীর (১৫) এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার সময় মাসুদ মিয়া নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা। বুধবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর ফুলতুলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটককৃত মাসুদ উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের কাদির মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই দশম শ্রেণীর শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার সময় চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর ফুলতলি নামক স্থানে মাসুদ মিয়া (২১) রাস্তা রোধ করে। পরে মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটির চিৎকারে আশেপাশের মানুষ গিয়ে বখাটেকে আটক করে। পরে মেয়ের বাবা খবর পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মেয়ের বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়ের সাথে রাস্তায় যা হয়েছে আইনের মাধ্যমে তার বিচার চাই।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ের বাবার ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করা হয়। মেয়ের বাবা বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। বখাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওসি জানান।

#ইত্তেফাক

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102