ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তা নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আয়েশা আক্তার পলি (৩০) সৌদিপ্রবাসী আক্তার মিয়ার স্ত্রী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জারুলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মামুন মিয়া (২১), গাবরু মিয়ার ছেলে মাসুক মিয়া (৩০), শেফা আক্তার (২৫) ও তার স্বামী শামিম মিয়ার সাথে শুক্রবার সকালে একটি রাস্তায় চলাচল নিয়ে কথা-কাটাকাটি হয় পলির।

ওই রাস্তা নিয়ে তাদের বিরোধ রয়েছে। একপর্যায়ে ওই চারজন উত্তেজিত হয়ে আয়েশা আক্তার পলির বসতঘরে প্রবেশ করে হামলা চালায়। সেখানেই তাকে গলা কেটে হত্যা করে তারা সবাই পালিয়ে যায়।

খবর পেয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও চুনারুঘাট থানার ওসি আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রতিবেশীরা জানান, নিহত আয়েশা আক্তার পলির একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম শোয়েব মিয়া (৭)। বাড়িতে হৈহুল্লোড় দেখে সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। শিশুটি বুঝতেই পারেনি তার মা আর নেই।

চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102