ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাস্তা বড় করার কাজে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৫ বার পঠিত

কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক বড় করার কাজে বাধা দেওয়ায় অযিউল্লাহ (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্ৰামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামে সম্প্রতি একটি সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। ভূমি অধিগ্রহণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জমির ওপর রাস্তা করা হয় বলে বাধা দেন অযিউল্লাহ। বিষয়টি মীমাংসার জন্য লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে ঘটনাস্থলে আসেন। তাকে জায়গাটি ছেড়ে দিতে বললে অযিউল্লাহ রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোকজন তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102