ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রায়পুরায় আধিপত্য বিস্তারে দু’দলের সংঘর্ষে আরও একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারে দু’দলের সংঘর্ষে শহীদ মিয়া (২৮) নামের আরো এক যুবক নিহত হয়েছেন। এ পর্যন্ত এ সংঘর্ষে দুইজনের নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

মঙ্গলবার (১৮ মে) ভোরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে চলমান সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে নিহত হন।

এর আগে সোমবার (১৭ মে) সন্ধ্যায় সংঘর্ষের সময় ইয়াছিন মিয়া (১৩) নামের আরেক শিশু নিহত হয়।

নিহতরা হলেন, কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে শহীদ মিয়া ও শিশু ইয়াছিন মিয়া।

জানা যায়, উপজেলার কাচারিকান্দি গ্রামের মেম্বার শাহ আলম ও সাবেক মেম্বার ফজলু সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন।

গুলিবিদ্ধরা হলেন, রুবেল, বাহক ও সাগর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারে রায়পুরার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও সাবেক মেম্বার ফজলু সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ইয়াছিন গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102