ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রায়পুরায় কাভার্ড ভ্যানচাপায় নিহত বেড়ে ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই সবজি বিক্রেতা। এ ঘটনায় অন্তত আরও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ মেশিনঘর নামক এলাকায় রাস্তার পাশে ফুটপাতের বাজারে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে ফারুক মিয়া (৫০), মাহমুদাবাদ মিস্ত্রিবাড়ির তায়েব মিয়ার ছেলে মাসাকিন (৩৫), মাহমুদাবাদ টানপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৩০), মাহমুদাবাদ এলাকার পাগলাবাড়ির বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০) ও মাহমুদাবাদ সর্দারবাড়ির জনব আলীর ছেলে বাচ্চু মিয়া (৬৫)।

তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

ফায়ার সার্ভিস এবং পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, প্রতিদিনের মতো ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সবজির হাট বসে। এ সময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আশা আরেকটি কাভার্ডভ্যান ক্রস করার সময় দুটি কাভার্ডভ্যানই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

ফলে একটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ মেশিনগড় এলাকায় রাস্তার পাশে সবজির হাটে ঢুকে পড়ে। এ সময় বেশ কিছু দোকান ও ইজিবাইককে চাপা দেয় কাভার্ডভ্যানটি। ফলে সেখানে থাকা ৫ জন সবজি বিক্রেতা নিহতসহ বেশ কিছু লোকজন আহত হন।

এ ব্যাপারে ভৈরববাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজিজুল হক বলেন, দুটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল এসে উদ্ধারকাজ শুরু করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102