ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রায়পুরায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ০৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দরিয়াকান্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায় নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে সিলেট থেকে একটি পাথর বাহী ট্রাক নরসিংদীর দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে একটি সিমেন্ট বাহী ট্রাক আসছিলো। ট্রাক দুইটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দরিয়াকান্দা বাজারে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক দুইটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আরও তিনজন আহত হন। পরে খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাক থেকে আহত তিনজনকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়। আর নিহতের মরদেহ ভৈরব হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সকালে মহাসড়কে কুয়াশা ছিল। আর ট্রাকগুলোও বেপরোয়া ভাবে চালানো হচ্ছিলো। যার ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আর ট্রাক দুইটি পুলিশ হেফাজতে রয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102