ads
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রায়পুরে চতুর্থ ম্যাচেও হারল বাংলাদেশ লিজেন্ডস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

রায়পুরে চতুর্থ ম্যাচেও হারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় স্কোর গড়েও বোলারদের ব্যর্থতায় ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে রফিকের দল। জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন নাজিমউদ্দিন ও মেহরাব হোসেন অপি। পুরো আসরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দেয়া নাজিমউদ্দিন করেন ৩৩ রান। অপির ব্যাট থেকে আসে ৪৪ রান। দ্রুতগতিতে রান তুলে আফতাব আহমেদ আউট হন ৩১ রানে। এরপর ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন মোহাম্মদ শরিফ। শেষ পর্যন্ত ১৬৯ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ লিজেন্ডস।

বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪১ রানে ২ উইকেট হারায় তারা। তবে, বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। এডওয়ার্ডের ৪৬, জ্যাকবসের ৩৪ ও ব্রায়ান লারার অপরাজিত ৩১ রানে ভর করে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তারা।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন আব্দুর রাজ্জাক। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুলাইমান বেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102