ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রায়পুরে ৬ লাখ মিটার জাল ১৫ মণ জাটকা জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এছাড়াও ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় অভিযানের খবর টের পেয়ে জাটকার সাথে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, অসহায় ও গরিবের মাঝে বিতরণ করা হয়েছে।

জানা যায়, আজ (বুধবার) ভোর রাতে উপজেলার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ মণ জাটকা ও ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করেছে। কোস্টগার্ড মৎস্য বিভাগের যৌথ অভিযানের খবর টের পেয়ে জেলে ও জাটকা ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেফতার করা যায়নি। আকটকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, অসহায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল লোকসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ইঞ্জিন চালিত নৌকাটি সাহাবুদ্দিন চোরার বলে জানায় কোস্টগার্ড।

রায়পুর উপজেলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের কমান্ডেন্ট অফিসার মো. নজরুল ইসলাম জানান, আজ ভোর রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ইঞ্জিন চালিত একটি নৌকাসহ ১৫মণ জাটকা আটক করি। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি। আটককৃত নৌকাটি মৎস্য বিভাগের জিম্মায় রয়েছে। মেঘনা নদীতে কারেন্ট জাল ও জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102