ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিকশাওয়ালাকে স্যালুট দিলেন পুলিশ, ভিডিও ভাইরাল (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখা যায় একজন পুলিশ সদস্য ষাটোর্ধ এক রিকশাওয়ালাকে স্যালুট দিয়ে কিছুক্ষণ কথা বললেন। তারপর পকেট থেকে টাকা বের করে হাতে গুঁজে দেন। ঘটনাটি নরসিংদী সদরের ভেলানগর স্টেডিয়ামের সামনে। কি ঘটেছিল সেদিন? বিস্তারিত জানতে কাজ করে গণমাধ্যম।

ঘটনায় সম্পৃক্ত পুলিশ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ঘটনাটি শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের। রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন নরসিংদী পুলিশ লাইনে কর্তব্যরত কনস্টেবল সোহাগ হোসেন (২৮)। তরুণ এই পুলিশের পেছন থেকে ডাক দেন ষাটোর্ধ এক রিকশাওয়ালা। রিকশাওয়ালার ভাষ্যমতে, কেউ একজন ভাড়া নিয়ে গিয়ে এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে পারিশ্রমিক না দিয়েই চলে গেছেন। তিনি ফিরে এসেছেন খালি হাতে। এদিকে খাবার খাওয়ার টাকা নেই তার কাছে।

রিকশাওয়ালা বয়স্ক লোকটি ট্রাফিক সোহাগের কাছে ২০ টাকা চান। এক পর্যায়ে বেশ কিছু আলাপের পর সোহাগ টাকা দেন এবং একটি খাবারে দোকান দেখিয়ে দেন। এই ভিডিও রেকর্ড হয় পাশেই থাকা একটি হার্ডওয়ারের দোকানে সিসিটিভিতে। সেখান থেকে ভিডিও সংগ্রহ করে স্বপন শেখ নামে এক পলিটেকনিক শিক্ষার্থী। পরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে এটি বিভিন্ন গ্রুপ এবং পেইজে ভাইরাল হয়ে যায়।

ভিডিও আপ করা শিক্ষার্থী স্বপন শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী। সেদিন বিকেলে আসরের নামাজে যাওয়ার সময় পুলিশ সোহাগ ভাইকে এক রিকশাওয়ালাকে টাকা দিতে দেখি। বিষয়টা দেখে অবাক হই। নামাজ শেষে পুরো ঘটনা জানার পর আমার ফোনে কানেক্ট করা বড় ভাইয়ের হার্ডওয়ারের দোকানের সিসিটিভি সফটওয়্যার থেকে ব্যাকআপ চেক করে ভিডিওটা ডাউনলোড করে ফেসবুকে আপ করি। পরে আরও অনেকে একই ভিডিও ডাউনলোড করে বিভিন্ন গ্রুপে আপ করে। পুলিশের এই ভালো কাজ সকলের কাছে ছড়িয়ে দিতেই আমি ভিডিও আপ করেছিলাম।

পুলিশ সদস্য সোহাগ হোসেনের সাথে কথা হয় সময় সংবাদের। নারায়ণগঞ্জ জেলায় জন্ম নেয়া এই ব্যক্তি পুলিশে যোগ দেন ২০১১ সালের আগস্টে। তিনি নরসিংদী পুলিশ লাইন্স এ দায়িত্ব পালন করে আসছেন গত এক বছর ধরে। কোনো সময় ট্রাফিকের সংকট হলে এক্সট্রা ফোর্স হিসেবে তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, ‘আমার কাছে নাশতা খাবার টাকা চায় রিকশাওয়ালা চাচা। লোকটাকে দেখে আমার মায়া লাগে। তারপর কথা বলার সুযোগ দেই। এরপর আমি তাকে টাকা দিয়ে হেল্প করি। তার আগে আমি ওনাকে হাত উঠিয়ে সালাম দেই। এই বয়সেও তিনি নিজের কাজ নিজে করছেন দেখে নিজ থেকে সম্মান দিতে ইচ্ছে হলো।

তিনি আরো বলেন, ২০১১ সালের আগস্টে পুলিশে যোগদানের পরই নিজেকে একজন সেবক হিসেবে মনে করছি। সেবা করতে চাই, আমাদের প্রতি মানুষের অনেক ভুল ধারণা রয়েছে। এগুলো দূর করতে চাই। পুলিশ শুধু আসামির পেছনে দৌড়ায় না, মানবিক কাজও করে।’

এমন ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর (প্রশাসন) সাধুবাদ জানিয়ে বলেন, ‘পুলিশ জনগণের সেবক। আমরা জনগণের জন্যই কাজ করি। আমাদের প্রতি অনেকের অনেক ভুল ধারণা কাজ করে, বিষয়গুলো পীড়াদায়ক। বিশেষ করে ট্রাফিকে যারা কাজ করে তার অক্লান্ত পরিশ্রম করেন। এরকম মানবিক সদস্য আমাদের পুলিশের গর্ব। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এক দল মানবিক পুলিশ সদস্য গঠন করা। আমরা উদ্ধার অভিযানসহ বিভিন্ন মানবিক কাজে জনগণের পাশে থাকছি এবং এটা অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102