ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিজভী-এ্যানীসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার দুই মামলা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

তবে, এ মামলায় দলটির অপর ৪৩ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়।

সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী এ চার্জশিট দাখিল করেন।

মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাতিরঝিল সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চার্জশিটে ‘দেখিলাম‘ লিখে স্বাক্ষরের পর পরবর্তী বিচারের জন্য তা মহানগর দায়ারা জজ আদালতে বদলির আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করে বিএনপি।

সেই কর্মসূচি শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয়ে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বিস্ফোরণ আইনে একটি মামলা করে। সেই মামলার তদন্ত শেষে পুলিশ বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102