ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিমান্ড শেষে ডা. ঈশিতা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৬৯ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে। এছাড়া কারাগারে পাঠানো হয়েছে ঈশিতার সহযোগী শহিদুল ইসলাম দিনারকেও।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তাদের পাঠানোর নির্দেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে আদালতে তোলার পর দুই আসামির আইনজীবী মো. ফোরকান জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ আগস্ট ঈশিতা ও শহিদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের সময় ঈশিতার বাসা থেকে ভুয়া কিছু আইডি কার্ড, ভিজিটিং কার্ড, সিল, ভুয়া সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ৩০০টি ইয়াবা ও ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর ডা. ঈশিতা ও শহিদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনে দুটি মামলা হয়। ঈশিতার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগ আনা হয়।

পরে প্রতারণা ও মাদক মামলায় তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডা. ঈশিতাকে ফের দুইদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ড শেষে তাকে আজ আদালতে হাজির করা হয়।

ময়মনসিংহের বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করলেও নিজেকে বিজ্ঞানী বলে পরিচয় দিতেন ঈশিতা। নামের আগে ব্রিগেডিয়ার জেনারেল লেখা ছাড়াও ইন্টারপোলের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা জানান তিনি। যার সবই ‍ভুয়া বলে র‌্যাব জানায়। এসব পরিচয় ব্যবহার করে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102