ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিলিফ নিতে গেলে নারীকে বিবস্ত্র করে নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে এক নারীকে ঘরে আটকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে চৌকিদারের বিরুদ্ধে।

গেল ৮ জুলাই স্থানীয় আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের রিলিফ নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বর্ণনা দেন ওই নারী। অভিযোগ করে বলেন, ঈদের আগে ইউনিয়ন পরিষদে রিলিফ নিতে গিয়েছিলেন তিনি। এ সময় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের কাছে রিলিফ দাবি করেন। দিতে না চাইলে কিছুটা বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার বাবু তাকে ঘরে আটকে ফেলেন। বিবস্ত্র করে মারতে থাকেন। কিছু পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। তবে তার দাবি ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। গ্রাম পুলিশই এসবের জন্য দায়ী। আজ ঘটনা জানার পর সকল মেম্বারদের ডেকেছেন। আলোচনা সাপেক্ষে এটি সুরাহা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন তিনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102