ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিসোর্ট ভাঙচু : মাওলানা ইকবালসহ গ্রেপ্তার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্ট কাণ্ডে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টি মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ চার হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঢাকার জুরাইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: খেলাফত মজলিশের সোনারগাও উপজেলার সভাপতি ইকবাল হোসেন, মহিউদ্দিন, হেফাজতে ইসলামের সোনারগাঁও উপজেলার সেক্রেটারি ও সহসভাপতি শাহাজাহান ও মোয়াজ্জেম।

এর আগে, ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের এক রুমে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদের সময় তার অনুসারীরা ওই রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে তারা মামুনুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ভাঙচুর করে শতাধিক যানবাহন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও আহত সাংবাদিক স্থানীয় এসএ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102