ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিয়াল মাদ্রিদের দোকানে ফিল্মি স্টাইলে লুটপাট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৮ বার পঠিত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অফিসিয়াল পণ্য বিক্রয়ের দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। চোরের দল একটি গাড়ি নিয়ে দোকানের সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে সামনে যা পেয়েছে তাই লুটপাট করে। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৭০০ বর্গমিটার জায়গা নিয়ে দ্বিতল এই দোকান করা হয়েছিল। রিয়ালের সবধরনের অফিশিয়াল পণ্য এখানে পাওয়া যায়।

‘মার্কা’ জানিয়েছে, ভোর ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। চোরের দল হাতের কাছে যা কিছু পেয়েছে সবই নিয়ে গেছে। প্রায় ১৫ মিনিট পর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এই ডাকাতির ঘটনায় মোট তিনটি গাড়ি ব্যবহার করা হয়েছে। চুরি শেষে দুটি গাড়ি করে চোরেরা পালিয়ে যায়। তবে যে গাড়ি দিয়ে কাচ ভেঙে দোকানের ভেতরে ঢোকা হয়েছে, চোরের দল সেটি নিয়ে যায়নি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি গাড়িই চুরি করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে মাদ্রিদের পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নম্বর প্লেট দেখে এই ডাকাতির ঘটনায় ব্যবহার করা গাড়িগুলো শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এই স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102