ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুবেল-রোজিনার পদত্যাগ নিয়ে যা বললেন জায়েদ খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে ‘চরম নোংরামি হচ্ছে’ মন্তব্য করে সমিতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

রুবেলের মতো শিল্পী সমিতির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী রোজিনাও। তবে ক্ষোভ না ঝেড়ে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। পদত্যাগপত্র জমাও দিয়েছেন এ বর্ষীয়ান অভিনেত্রী।

রুবেল ও রোজিনা দুজনেই মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। ২৮ তারিখের নির্বাচনে রুবেল সহসভাপতি ও রোজিনা কার্যকরী পরিষদ পদে জয় লাভ করেন। যদিও শপথ গ্রহণ করেননি তারা।

নিজ প্যানেলের দুই সিনিয়র সদস্যের পদত্যাগের বিষয়ে সোমবার প্রশ্ন করা হয় জায়েদ খানকে।

ভোটগণনায় সাধারণ সম্পাদক পদে জয়ী এ চিত্রতারকা গণমাধ্যমকে বলেন, ‘ওনারা (রুবেল-রোজিনা) আসলে রাগে-অভিমানে এটা করছেন। সবকিছু এখন আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। এরপর আমরা এগারোজন মিলে সিদ্ধান্ত নেব, কী করব। বিক্ষিপ্তভাবে কিছু হবে না।’

সাধারণ সম্পাদক পদের বিষয়টি নিষ্পত্তির জন্য আদালত পর্যন্ত গড়ানো নিয়েও দুঃখজনক বলে মন্তব্য করেন এ চিত্রনায়ক।

ভালোবাসা দিবসের দিনেও আদালতে ছোটাছুটি করা লাগার বিষয়টি কষ্টকর জানিয়ে গণমাধ্যমকে জায়েদ বলেন, ‘আমি নির্বাচনে জয়লাভ করেছি। এরপরও আমার এমন অবস্থা কেন হবে? আমি তো ভোটে জিতেছি। শিল্পীরা কেউ আমার জন্য রোজা রাখছে, কেউ নফল নামাজ পড়ছে, কেন আমার সাথে এমন হচ্ছে?’

প্রসঙ্গত, ঢাকই ছবির চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা নিপুণের মধ্যে দা-কুমড়া সম্পর্ক চলছে বর্তমানে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে ঘিরে এ দুই তারকার মধ্যে তুমুল দ্বন্দ্ব প্রকাশ্য, যার সূরাহা আদালতে হাতে।

সাধারণ সম্পাদক পদটির ওপর এখনো স্থিতাবস্থা বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের একটি বেঞ্চ আজ মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করবেন। তার আগ পর্যন্ত পদটি শূন্য থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102