ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুমিন ফারহানাকে বিএনপি দলীয় হুইপ নিয়োগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। শনিবার (০৩ এপ্রিল) ব্যারিস্টার রুমিন ফারহানা তার ফেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে জাতীয় সংসদের হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। আমার প্রতি দলের সর্বোচ্চ নেতৃত্ব যে আস্থা রেখেছে তার মর্যাদা রক্ষার আপ্রাণ চেষ্টা আমি করবো। ইনশাআল্লাহ’।

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়।

এ সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102