ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুমে থাকা ছারপোকা মারার বিষে প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

ছারপোকা মারার বিষে প্রাণ গেল আব্দুল্লাহ আয়ান নামের এক বছর বয়সী শিশুর। রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা এলাকায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা ফজলুর রহমান গণমাধ্যমকে জানান, মগবাজার নয়াটোলা এলাকার একটি বাসায় থাকে আয়ান ও তার পরিবার। সেখানে একটি রুমে ছারপোকা মারার বিষ দেওয়া হয়। কীটনাশকের (বিষের) বোতলটি পাশে রাখা ছিল। আয়ান ওই বোতল মুখে দিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102