ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুশ অভিযানের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

ইউক্রেনের উপর রুশ হামলার প্রতিবাদে বিশে^র বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। অবিলম্বে রুশ আগ্রাসন প্রত্যাহারের আবেদন জানিয়েছে বিক্ষোভকারীরা।

আল জাজিরা জানায়, রুশ আগ্রাসনের প্রতিবাদে লন্ডন, টোকিও, প্যারিসসহ বিশে^র বিভিন্ন দেশে হাজারো শান্তিকামী মানুষ রাস্তায় নেমে আসে। অনেক দেশে রাশিয়ার দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে। এদের মধ্যে ইউক্রেনের নাগরিকের সংখ্যাই বেশি।

বিক্ষোভকারীরা ইউক্রেনের হলুদ-নীল রংয়ের পতাকাসহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছে। ‘যুদ্ধ বন্ধ কর’, ‘এখনই পুতিনকে থামানোর সময়’, ‘ইউক্রেন হারবে না’, প্রভৃতি বিভিন্ন স্লোগান প্ল্যাকার্ডে লেখা রয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ হামলায় তার দেশের ১৩৭ জন সেনা নিহত এবং ৩১৬ জন সেনা আহত হওয়ার তথ্য দিয়েছেন।

ফেসবুক অ্যাকাউন্ট পোস্টে ইউক্রেন প্রেসিডেন্ট হতাশা প্রকাশ করে বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে তার কথা হয়েছে। তারা অনেক আশা দিয়েছে। কিন্তু কেউ যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে রাজি নয়। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটোও ভয় পায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102