ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুশ মন্ত্রীর হার্টঅ্যাটাক নিয়ে পুতিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৭ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধমক খেয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো।

এক ফেসবুক স্ট্যাটসে এমনটি দাবি করেন তিনি। খবর বিবিসির।

গত ১১-২৩ মার্চ পর্যন্ত প্রকাশ্যে ছিলেন না রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তবে ২৪ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশিত একটি ভিডিওতে খুব অল্প সময়ের জন্য দেখা যায় তাকে।

সের্গেই শোইগু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দাবি করে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, ইউক্রেন আক্রমণে সম্পূর্ণ ব্যর্থতার জন্য ধমকের সুর কঠোর অভিযোগ আনেন পুতিন। আর এর পরেই শোইগুর হার্টঅ্যাটাক হয়েছিল। তবে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে যোগ করেন গেরাশচেঙ্কো।

তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কথিত স্বাস্থ্য সমস্যার বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে প্রায় দুই সপ্তাহ প্রকাশ্যে উপস্থিতি না থাকার কারণে রুশ প্রতিরক্ষামন্ত্রী কোথায় আছেন, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102