ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুশ সাংবাদিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে দেশটির সেনাবাহিনীর। সেখানে বহু সাংবাদিক যুদ্ধের ক্ষয়ক্ষতির ভিডিও ধারণের পাশাপাশি সর্বশেষ তথ্য জানাচ্ছেন। তাদেরই একজন রুশ সাংবাদিক ওকসানা বাউলিনা। তিনি ইনসাইডার নামক একটি সংবাদমাধ্যমে সাংবাদিকতা করতেন। রুশ হামলায় পোডিল জেলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে। সেগুলোর ভিডিও ধারণের সময় প্রাণ হারিয়েছেন তিনি।

বিবিসি জানায়, ওকসানা বাউলিনা রাশিয়ার একটি স্বাধীন সংবাদমাধ্যম ইনসাইডারে কাজ করতেন। পডিল জেলায় রুশ বাহিনীর হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়ে যায়। সেগুলোরই তথ্য চিত্র ধারণ করছিলেন। চিত্র ধারণের এক পর্যায়ে রুশ বাহিনীর গোলার আঘাতে মারা যান।

এ সময় আরও দুই সাংবাদিক আহত হন। তবে তাদের পরিচয় জানায়নি ইনসাইডার।

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু হয়। তারপর থেকে ওকসানা বাউলিনা নিয়মিত রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিব থেকে যুদ্ধের বহু ভিডিও নিজ সংবাদমাধ্যমে পাঠিয়েছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইনসাইডার।

সাংবাদিকতা শুরুর পূর্বে ওকসানা বাউলিনা পুতিনের কট্টোর সমালোচক ও বিরোধী দলের প্রধান নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন। গত বছর ওই ফাউন্ডেশনকে ‘অবৈধ’ ঘোষণা করে চরমপন্থি সংস্থা হিসেবে চিহ্নিত করে পুতিন সরকার। ফলে সংস্থাটির অনেক কর্মী দেশ ছাড়তে বাধ্য হয়।

গত এক মাসের যুদ্ধে এখনও পর্যন্ত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102