রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এবার মৃত্যু হল ইউক্রেনীয় ব্যালে শিল্পী আর্টিওম দাকশিলের।
কিছুদিন আগে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে গুরুতর আহত হোন আর্টিওম। কিয়েভে আহত এই শিল্পী প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। এরপর বৃহস্পতিবার (১৭ মার্চ) মৃত্যু হয় ৪৩ বছরের এই শিল্পীর।
ইউক্রেনীয় এই ব্যালে তারকা ন্যাশনাল অপেরার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েকদিন আগে নিজের আবাসনে থাকাকালীন আর্টিওমের বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনা।
ইউক্রেনের ন্যাশনাল অপেরার প্রধান মঞ্চ পরিচালক আনাতোলি সোলোভিয়ানেনকো শোক বার্তায় তাকে একজন মহান শিল্পী হিসেবে অ্যাখায়িত করেছেন। তার অকাল প্রয়াণে শোক জানিয়েছেন অনেকেই।
এর আগে কিয়েভে নিজের আবাসনে থাকার সময়ও রাশিয়ার রকেট হামলায় নিহত হন ইউক্রেনের জনপ্রিয় অভিনেতা ওকসানা শভেটস। ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছুদিন আগে শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন তিনি।