ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রুশ হামলায় ইউক্রেনের ১৩৭ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩৭ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। হামলায় ৩১৬ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন জেলেনস্কি। খবর সিএনএন, আল জাজিরা।

বৃহস্পতিবার সামরিক হামলা শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর নিজেদের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ওইদিন প্রেসিডেন্ট জেলেনেস্কির উপদেষ্টা ওলেক্সি আরস্টোভিচ জানিয়েছিলেন, তিনি ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছেন। এর পর ভিডিও বার্তায় ১৩৭ সেনা নিহত হওয়ার খবর দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এদিকে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ কথা বলেছেন।

ইগর কোনাশেনকভ বলেন, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনে হামলার প্রথম দিনটির জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছিল সেটি তারা অর্জন করেছেন।

প্রথম দিন সমতলে থাকা ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ সেনারা ইতিমধ্যে রাজধানী কিয়েভে প্রবেশ করেছে জানিয়ে ইউরোপের দেশগুলোর প্রতি ইউক্রেনকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান জেলেনস্কি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102