ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জের ভুলতায় স্টিল মিলে বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন নিয়ন (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিস্ফোরণে তিনজন মারা গেলেন।

নিয়ন শুক্রবার সকাল ১০ টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ভুলতা থেকে আমার এখানে ৭ জন দগ্ধ রোগী এসেছিলেন। একজন আসার পরপরই মারা যান। রাতে ইলিয়াস নামে আরেকজন মারা যান। তার শরীরে ৯৮% শতাংশ দগ্ধ ছিল। শুক্রবার সকালের দিকে নিয়ন নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরে ৯৫% শতাংশ দগ্ধ ছিল।

বিস্ফোরণের দগ্ধ চারজন বর্তমানে শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন রয়েছেন । তারা হলেন– মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫) ও মো. আলমগীর (৩৩) । তাদের সবার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।

বৃহস্পতিবার বিকালে ভুলতার গোলাকান্দাইলে এলা (আর আই সি এল) রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে সাতজন দগ্ধ হন। দগ্ধদের শেখ হাসিনা বার্নে নিয়ে আসার পর শংকর (৪০) নামের একজন শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রমিকরা ওই মিলে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ ভাট্টি বিস্ফোরণের গলিত গরম লোহা শ্রমিকদের সমস্ত শরীরের উপর পরে তারা দগ্ধ হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102