ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: এক ফ্লোরেই ৪৯ লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় একটি ফ্লোর থেকেই ৪৯টি লাশ উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের কর্মীরা।

ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের উপ-পরিচালক অপারেশন এন্ড মেইটেনেন্স দেবাশীষ বর্মণ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানের চারতলা থেকে এই লাশগুলো প্যাকেট করেছেন তারা। সেখানে লাচ্ছি ও লিচু সেকশন ছিল। এছাড়া গতকাল রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন আরো ৩ শ্রমিক। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

এদিকে নিখোঁজ ৪৫ জন শ্রমিকের তালিকা করেছেন পুলিশ এ স্থানীয় প্রশাসন। এছাড়া নিখোঁজদের স্বজন ও কারখানায় শ্রমিকরা তাদের সহকর্মী ও স্বজনদের সন্ধানের দাবিতে বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ছড়িয়ে পড়েন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা হাসেম ফুড লিমিটেডের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে সংরক্ষণাগার থেকে ৩টি শটগান লুট করে নিয়ে যায়।

শুক্রবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি শান্ত করেন। দুপুর ২টা পর্যন্ত দীর্ঘ ২১ ঘন্টায়ও সে প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আনসারদের ক্যাম্প ইনচার্জ নাছিমা বেগম বলেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা হাসেম ফুডের আনসার ক্যাম্পে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় শ্রমিকরা ক্যাম্পের অস্ত্র সংরক্ষণাগারের তালা ভেঙ্গে তিনটি শর্টগান লুট করে নেয়। এছাড়া তারা প্রতিষ্ঠানের ভিতর থাকা অর্ধশত গাড়িও ভাংচুর করেছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে তিনি অর্ধশতাধিক লাশ উদ্ধারের সংবাদ পেয়েছেন।

#মানবজমিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102