ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোতে এক কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার তারাবো পৌরসভা এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ধর্ষিতার পিতা বাদী হয়ে রাব্বি মিয়া ও নাজমা বেগম নামে ২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাব্বি মিয়া তারাবো দক্ষিণপাড়া বালুরমাঠ এলাকার আব্দুল হাইয়ের বাড়ির ভাড়াটিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী একটি তেলের মিলে কাজ করতো। গত ১২ জানুয়ারী রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাব্বি মিয়া ও তার সহযোগীরা কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে বন্দর থানার কেওঢালা গ্রামে রাব্বির খালা নাজমা বেগমের বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। পরে বুধবার (১৩ জানুয়ারি) কিশোরীর পরিবার তাকে নাজমা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ধর্ষণের ঘটনায় রাব্বি মিয়া ও তার খালা নাজমা বেগমকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102