ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে চামড়া কারখানার আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৪ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৪টি ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভেতরে আমাদের সার্চিং অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের একটি তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টে এ বিষয়ে জানা যাবে। প্রাথমিকভাবে আমরা কোনো হতাহতের খবর পাইনি।

দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102