ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মূখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই আকাশ মিয়া নামে এক বাসের চালক আকাশ মিয়া নিহত হন। এ সময় বাসে থাকা আরো অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। এ সময় বাসে প্রায় ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ-আলম বলেন, খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় আকাশ নামে এক বাস চালককে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। লাশ কাচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102