ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ, মুগদা হাসপাতালে মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে শাহীন (৩৫) নামে এক আসামি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ মুগদা হাসপাতালে গিয়ে শাহীনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

র‌্যাব-১-এর একটি সূত্র জানায়, শাহীন হত্যা মামলাসহ ২৩টি মামলার আসামি। তাকে আটকের চেষ্টা করছিল র‌্যাব। বৃহস্পতিবার রূপগঞ্জের চনপাড়া এলাকায় গেলে র‌্যাবের সঙ্গে শাহীনের ‘গোলাগুলি’ হয়।

এক পর্যায়ে শাহীন গুলিবৃদ্ধ হলে তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানায় র‌্যাবের ওই সূত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102