ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে রোলারের ধাক্কায় স্কুলের দেওয়াল ধসে ছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা প্রশস্তকরণ কাজের সময় স্কুলের দেওয়াল ধসে আলিফ (১১) নামের স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ নীলফামারীর ডোমরা থানার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে বরপা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহত আলিফের বাবা নিলু মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আলিফ স্কুলে যায়। ক্লাসের ফাঁকে সে তার বন্ধুদের নিয়ে স্কুলের পাশে রাস্তা প্রশস্তকরণের কাজ দেখতে যায়। এসময় নির্মাণকাজ চলাকালে রোলারের চাকার ধাক্কায় স্কুলের একটি দেওয়াল ধসে যায়। দেওয়ালটি পাশে দাঁড়িয়ে থাকা শিশু আলিফের ওপর পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102