ads
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রূপগঞ্জে স্টিল ফার্নিচারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৬৫ বার পঠিত

নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল ফার্নিচারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপজেলার আড়িয়াবো এলাকায় ‘হাতিম স্টিল এন্ড ফার্নিচার’-এর গুদামে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সৃষ্ট এই আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, হাতিম স্টিল এন্ড ফার্নিচারের গুদামের তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখলে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। আগুনের শিখা চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। এসময় তিনতলা পুরো ভবনটিতে আগুন ধরে যায়।

পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১৪ টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে।

ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

“তদন্তের পর ক্ষয়-ক্ষতি পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।”

এ ব্যপারে গণমাধ্যমকর্মীরা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কিছু বলতে রাজি হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102