ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেকর্ড গড়লেন স্পিনার নাসুম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫০ বার পঠিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচের বাজে নজির গড়লেন অফ স্পিনার নাসুম আহমেদ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে তার করা ১৫তম ওভারে টানা চার বলে ছক্কা হাঁকায় রায়ান বুর্ল। পঞ্চম বলে চার আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৩৪ রান আদায় করে নেন বুর্ল।

টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচের দিক থেকে যৌথভাবে তৃতীয় নাসুম। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে সর্বোচ্চ ৬টি ছক্কা হাঁকিয়ে ৩৬ রান আদায় করে নেন ভারতের যুবরাজ সিং। তার সেই রেকর্ডে ভাগ বসান ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড।

ইনিংসের প্রথম ৩ ওভারে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৯ রান স্কোর বোর্ডে যোগ করে স্বাগতিকরা। এরপর জিম্বাবুয়েকে স্পিনে কাবু করে টাইগাররা। পরের ৬.১ ওভারে মাত্র ২৬ রান খরচায় জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ, মেহেদি হাসান, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

অঘোষিত ফাইনালে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলে ওপেনার রাগিস চাকাভাকে ফেরান বাঁ-হাতি এ স্পিনার।

নামুসের পর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত হানেন অফ স্পিনার মেহেদি হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজা।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক হোসেনের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৮ বলে মাত্র ২ রানে ফেরেন শন উইলিয়ামস।

১০ ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সাম্পতিক বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদকে দল থেকেই বাদ দেওয়া হয়। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাধ্যতামূলক বিশ্রাম দেওয়া হয় তাকে।

মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে দলে ফিরেই উইকেট সাফল্য পান রিয়াদ। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। সাজঘরে ফেরার আগে ২৭ বলে দুই চার আর এক ছক্কায় ২৪ রান করেন জিম্বাবুয়ের এ ওপেনার।

ইনিংসের উদ্বোধনী ওভারে বোলিংয়ে এসে ৬ রান খরচ করেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এরপর ১৩তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ২ রানে মিল্টন শুম্বাকে ফেরান মোস্তাফিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102