ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেলব্রিজের নিচ থেকে কিশোরের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজসংলগ্ন গুমানি নদী থেকে নয়ন আহমেদ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা রেলব্রিজের নিচে পানিতে ওই মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নয়ন আহমেদ পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার পোতাজিয়া ইউনিয়নের লাউতারা গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে থাকা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে কয়েকজন স্থানীয় যুবক মরদেহ টেনে নদীর তীরে তুলে রেখে ভাঙ্গুড়া থানা পুলিশকে খরব দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার পকেটে থাকা মোবাইলের সিমকার্ড খুলে অপর একটি মোবাইলে তুলে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে।

নিহতের স্বজনরা জানায়, নিহত নয়ন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে এবং স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র। স্থানীয়দের ধারণা, রাতে কোনো একটি ট্রেন থেকে ছেলেটি পড়ে গিয়ে থাকতে পারে।

ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথাযথ আইন মেনে মরদেহের ব্যবস্থা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102