ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ নারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের সালনা টেকিবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার পশ্চিম পলিয়া এলাকার জালাল মিয়ার স্ত্রী সাজেদা (৫০) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা (৩৫)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে ট্রেনে কাটা পড়েন ওই দুই নারী। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে ওই দুই নারী রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়েন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102