ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেলের অব্যবহৃত জমি কৃষিকাজে ব্যবহারের নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ২৬ বার পঠিত

রেলের অব্যবহৃত জমি কৃষিকাজে ব্যবহারের নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার দেশের জেলা প্রশাসকদের সাথে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব বলেন তিনি। (ডিসি)

রেলপথ মন্ত্রী বলেন, দেশের সব জেলার সাথে রেল সংযোগের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বছর কক্সবাজারে যাবে রেললাইন।

সকল রেল লাইন ব্রডগেজে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।
এদিকে, দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড, আব্দুর রাজ্জাক। ডিসিদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, ‘সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকরা ধান বিক্রি করছে; তাই ন্যায্য দাম পাওয়া নিয়ে কৃষদের কোনো অভিযোগ নেই বলে আমাকে ডিসিরা জানিয়েছেন। সেইসঙ্গে খাদ্য সংকটের কোনো আশঙ্কা করেননি ডিসিরা। ’

কৃষিমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা, বণ্টন, বিতরণে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাওর এলাকাসহ নিম্নাঞ্চল, জলাভূমি এলাকা, লবণাক্ত অঞ্চলে লবণ-সহিষ্ণু ফসল উদ্ভাবন ও ফলনে সহযোগিতা করবে ডিসিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102